সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধীর গতি দেখছেন নাহিদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৯ মে) ২০২৫, আপডেট ২৩:৩০
সংস্কার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, সরকারের ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে।
সরকারকে নানা পক্ষ বাধা দিচ্ছে উল্লেখ করে এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।
ইউডি/এবি

