হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১৯

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, নিখোঁজ ১৯

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ মে, ২০২৫, আপডেট ১৮:৪০

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ।

নিখোঁজদের খোঁজে নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ওসি (তদন্ত) খোরশেদ আলম।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading