জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে দোয়া ও আলোচনা সভা
উত্তরদক্ষিণ। রবিবার (১ জুন), ২০২৫, আপডেট ১৯:৪০
পটুয়াখালীর মির্জাগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন ) সুবিদখালী র/ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির দুর্দিনের কর্মীবান্ধব ও সংগ্রামী ‘সদস্য সচিব’ বাবু স্নেহাংশু সরকার (কুট্টি)। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মেয়র জনাব মোস্তাক আহমেদ পিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য ও কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সদস্য দেলোয়ার হোসেন নান্নু, মোঃ বশির মৃধা, মোঃ মিজানুর রহমান মিজান, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন,ও পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক, মোঃ শামীম চৌধুরী।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত উক্ত অনুষ্ঠানে “সভাপতিত্ব” করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র অভিভাবক,কর্মী বান্ধব ও বহুল জনপ্রিয় সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। এবং উক্ত অনুষ্ঠানে ‘সঞ্চালনা’ করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ মুন্সি।
আরো উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সি,সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, নির্বাহী সদস্য আরিফুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুবদল নেতা যুগ্ম আহবায়ক বাবুল মুন্সি, যুগ্ন আহ্বায়ক সুজন হাওলাদার, সৌরভ মুন্সী, সুলতান মাহমুদ প্রিন্স, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও মির্জাগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল মল্লিক, মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস সিকদার, খোকন শিকদার, মেহেদী মুন্সি, মোহাম্মদ নাঈম, উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আতিকুল্লাহ সোহাগ, মোঃ রাজীব আহমেদ রাজু, যুগ্ন আহবায়ক মোঃ নাঈম, সাওন হাওলাদার, ইব্রাহিম হোসেন, সজিব হাওলাদার, তাহসান মারুফ, সুজন জোমাদ্দার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, তাওহীদ, রাকিব হাওলাদার, মিলফি, এবং মির্জাগঞ্জ নবীন দলের সভাপতি লুৎফুজ্জামান সিয়াম প্রমুখ।
ইউডি/এআর

