ট্রাম্পকে নিয়ে করা পোস্টের জন্য মাস্কের দুঃখ প্রকাশ

ট্রাম্পকে নিয়ে করা পোস্টের জন্য মাস্কের দুঃখ প্রকাশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, আপডেট ০৮:২০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (১১ জুন) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

তিনি বলেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা আমার কিছু পোস্টের জন্য আমি দুঃখিত। এগুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল।”

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ‘ব্যয় বিল’ নিয়ে ক্ষুব্ধ হন মাস্ক। এই বিলকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে পোস্ট করেন তিনি। এছাড়া যেসব রিপাবলিকান এ বিলের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিষয়টি চোখ এড়ায়নি ট্রাম্পের। তিনি মাস্ককে হুঁশিয়ারি দেন যদি পদে থাকা রিপাবলিকানদের বিরুদ্ধে প্রাথমিক চ্যালেঞ্জার্সদের তিনি অর্থায়ন করেন তাহলে ‘খারাপ পরিণতি’ হবে। এছাড়া মাস্কের সঙ্গে কোনো কথাও বলবেন না বলে জানান ট্রাম্প।

গত বছরের নির্বাচনে ট্রাম্পের হয়ে সরাসরি কাজ করেন ইলন মাস্ক। এরপর সরকারের ব্যয় হ্রাস বিষয়ক একটি নতুন দপ্তর খুলে সেটির দায়িত্ব মাস্ককে দেন ট্রাম্প। কিন্তু গত সপ্তাহে মাস্ক এই দায়িত্ব ছেড়ে দেন। এরপরই তিনি ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা শুরু করেন।

এরমধ্যে মাস্ক দাবি করেন কুখ্যাত যৌন হেনস্তাকারী জেফরে ইপসটেইনের সাথে ট্রাম্পের সখ্যতা ছিল। এমন দাবির পর ট্রাম্প ব্যক্তিগতভাবে ব্যাপক ক্ষুব্ধ হন।

যৌন হেনস্তাকারী হিসেবে বিচার চলাকালে ২০১৯ সালে আত্মহত্যা করেন জেফরে ইপসটেইন।

তবে মাস্ক পরবর্তীতে তার সেই দাবি থেকে সরে আসেন এবং এ সংক্রান্ত পোস্টটি মুছে ফেলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading