শোক ও সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের চিঠি

শোক ও সমবেদনা জানিয়ে নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের চিঠি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১২ জুন), ২০২৫, আপডেট, ২৩:৫০

ইন্ডিয়ার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ইন্ডিয়ার জনগণ ও সরকারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং যেকোনও ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading