লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন নয়: ভিপি নূর

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন নয়: ভিপি নূর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ জুন) ২০২৫, আপডেট ০০:০৫

বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, একমাত্র বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই। কারণ বিএনপির তৃনমূলের কর্মকান্ড সম্পর্কে অন্য দলগুলো আগেই টের পেয়েছে, যা আমি টের পেয়েছি এলাকায় এসে। তাই বিএনপি’র সাথে সহঅবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে ইউনুস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন রোডম্যাপ ঘোষনা করবেন। কেন্দ্র দখল করে সীল পিটিয়ে এমপি ও চেয়ারম্যান হওয়ার সেই দিন আর নেই। সময় যতদিন লাগে সরকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবেনা।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারস্থ জেলা কার্যালয় প্রাঙ্গনে জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদ কে আন্ডারস্টিমেট করবেন না। গণঅধিকার পরিষদ মিঠুনের সেই বাংলা সিনেমার ডায়লগ এর মতন খবর দেখে না খবর পড়েনা গত সাত বছরে ৭০ বছরের ইতিহাস তৈরি করেছে। তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না।

এ সময় তিনি দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শহীদুল ইসলাম ফাহিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনের প্রার্থী হিসেবে ঘোষনা করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading