হাসিনা পরিবারের নামে ৯৭৭ স্থাপনার তালিকা, অধিকাংশের নাম বদল

হাসিনা পরিবারের নামে ৯৭৭ স্থাপনার তালিকা, অধিকাংশের নাম বদল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৬ জুন) ২০২৫, আপডেট ২২:০০

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল।

এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

“ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রবল গণআন্দোলনের মুখে গতবছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading