প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল দিলো বাংলাদেশ

প্রথমার্ধেই বাহরাইনের জালে ৫ গোল দিলো বাংলাদেশ

উত্তরদক্ষিণ। রবিবার (২৯ জুন) ২০২৫, আপডেট ২১:৩০

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেছিলেন, বাহরাইনের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস যে বাংলাদেশের মেয়েদের গোলের ক্ষুদা এতটা বাড়িয়ে দেবে, সেটা কে-ই বা জানতো। র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের জালে প্রথমার্ধেই ৫ গোল দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনে রোববার (২৯ জুন) শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে মাঠের খেলা দেখে বোঝার উপায় নাই যে, বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। প্রথমার্ধেই লাল-সবুজের প্রতিনিধিদের কাছে ৫ গোল হজম করে বসে তারা।

দারুণ চিপ শটে বাংলাদেশকে এগিয়ে নিলেন শামসুন্নাহার জুনিয়র। বাম পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করলেন ঋতুপর্ণা চাকমা। ১৫ মিনিটের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইন হয়ে পড়ল কোণঠাসা। প্রথমার্ধেই আরও তিন গোল করে এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে দুর্দান্ত শুরুর সম্ভাবনা জাগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading