হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কেউ কেউ নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে: দুদু

হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কেউ কেউ নির্বাচন ভন্ডুল করতে চাচ্ছে: দুদু

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৪৪

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভাটি আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখা।

শামসুজ্জামান দুদু বলেন, ‘গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। অথচ কেউ কেউ বলছে, গণঅভ্যুত্থান হয়েছে শুধুমাত্র এক দলকে হটিয়ে আরেক দলকে বসানোর জন্য। এমন বক্তব্যে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ইচ্ছাই নির্ধারণ করবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে। কিন্তু এখন কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন বন্ধের উদ্যোগ নিচ্ছে—হোক সেটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে।’

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ বলেও আখ্যায়িত করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আয়োজক সংগঠনের বিভিন্ন নেতা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading