নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

উত্তরদক্ষিণ। সোমবার (০৭ জুলাই), ২০২৫, আপডেট, ২০:৪৫

ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফিরে রবিবার (৬ জুলাই) মধ্যরাতেই আফঈদা-ঋতুপর্ণারা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা।

এরপর সোমবার (৭ জুলাই) নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সোমবার (০৭ জুলাই) রাতে এক বার্তায় এমনটা জানিয়েছেন।

যেখানে বলা হয়েছে, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

এর আগে গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading