দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাবি ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার

উত্তরদক্ষিণ। সোমবার (০৭ জুলাই) ২০২৫, আপডেট ২২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ‎

সোমবার (৭ জুলাই) বিকালে সংগঠনের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপিত্ততে আরও জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শুক্রবার (৪ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের চারজন যুগ্ম-আহ্বায়ক ও ১১ জন সদস্যকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading