ঐক্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু

ঐক্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, আপডেট ১২:২৫

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের সংলাপে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল সংলাপে অংশ নিয়েছে। যার মধ্যে দুটি রাজনৈতিক জোটও রয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত আছেন কমিশন সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি, এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত আছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading