পুরান ঢাকায় ব্যবসায়ীকে ইট-পাথর দিয়ে মেরে হত্যায় ২ আসামি রিমান্ডে

পুরান ঢাকায় ব্যবসায়ীকে ইট-পাথর দিয়ে মেরে হত্যায় ২ আসামি রিমান্ডে

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ২:১০

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে ইট-পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এর মধ্যে গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের ৫ দিন ও তারেক রহমান রবিনের ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। শুক্রবার আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা। এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading