বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, দাপ্তরিক কাগজপত্র পুড়ে ছাই

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, দাপ্তরিক কাগজপত্র পুড়ে ছাই

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১:

বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভোটার তালিকা, বিভিন্ন দরকারি কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। বরগুনায় জেলা নির্বাচন অফিসে আগুনে ভোটার তালিকাসহ দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানাতে যান। এরপর অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা নামে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বলেন, অফিসের নাইটগার্ড পর্দা টানিয়ে যায় এবং পরিচ্ছন্নতাকর্মী পরিষ্কারের কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমে ছিল, যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭ টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। পরে স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু হিসাব শাখা নামের একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading