ইন্ডিয়াসহ ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

ইন্ডিয়াসহ ৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৫ জুলাই) ২০২৫, আপডেট ২২:৪৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ইন্ডিয়া-পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে কয়েক দিনের মধ্যে এসব উপহার পৌঁছানো সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে আম পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এবং ইন্ডিয়ার কয়েকটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

এরইমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম উপহার দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading