নোটস অন জুলাই: পোস্টকার্ডে গণঅভ্যুত্থানের স্মৃতি লিখলেন ৭০০ জন

নোটস অন জুলাই: পোস্টকার্ডে গণঅভ্যুত্থানের স্মৃতি লিখলেন ৭০০ জন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৫ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫৯

‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭০০ জনের স্মৃতিকথা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থা এবং জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে আগামী ৫ আগস্ট পর্যন্ত ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ কার্যক্রম চলবে।

সকল শ্রেণি-পেশার মানুষ এই পোস্টকার্ডে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করতে পারবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading