নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে দুদককে চিঠি

নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে দুদককে চিঠি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, আপডেট ১৬:৩০

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি বলছে, হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়ার সু্যোগ নেই।
দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

জানা যায়, গত ২২ মে দুদক সচিবকে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলসহ হলফনামা যাচাই-বাছাইয়ের সময় বা পর্যায় অতিক্রান্তে উত্থাপিত হওয়ায়, নির্বাচন কমিশনের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।

চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনা হলফনামায় সম্পদের মিথ্যা বর্ণনা দিয়ে দণ্ডবিধির ১৮১ ধারার অপরাধ সংঘটন করেছেন। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৯৫(১) অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা হলফনামা দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মচারী কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading