বান্দরবানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ জুলাই, ২০২৫, আপডেট ০৯:২০
বান্দরবানের লামায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়া থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল রাতে মুসলিম পাড়ার আব্দুল মোমিনের বাড়ির গাছে একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে আটকে রাখে পরিবারটির লোকজন। বিষটি জানাজানি হলে প্রতিবেশীরা বন বিভাগে খবর দেয়। পরে দুপুরে লামা বনবিভাগের লোকজন ঘটনাস্থল থেকে বানরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বানরটি আপাতত বন বিভাগের হেফাজতে রয়েছে। উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এটিকে মাতামুহুরি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে।
ইউডি/কেএস

