জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ০৯:২০

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ২৩ লাখ আমেরিকার ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ১ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাইয়ের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে এসেছে ৪৫ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স। ৬ থেকে ১২ জুলাই এসেছে ৬৫ কোটি ৯৮ লাখ হাজার ২০ হাজার প্রবাসী আয়। আর জুলাইয়ের প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading