আমেরিকা সফ‌রে গে‌লেন পররাষ্ট্র উপদেষ্টা

আমেরিকা সফ‌রে গে‌লেন পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৭ জুলাই, ২০২৫, আপডেট ১১:৩০

প্যালেস্তাইন ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে আজ রবিবার (২৭ জুলাই) সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন।

কামরুল ইসলাম জানান, তিন দিনব্যাপী সম্মেলন শেষে আগামী ১ আগস্ট সকালে পররাষ্ট্র উপ‌দেষ্টার দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আশা করা হচ্ছে, উপদেষ্টা সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading