বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো: নাহিদ ইসলাম
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ জুলাই), ২০২৫, আপডেট, ১৯:০০
বক্তব্য রেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।’
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয় নাই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেবে। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো।’
ইউডি/এবি

