বাংলাদেশের শুল্ক কমায় ইন্ডিয়ার পোশাক বাজারের শেয়ারে দরপতন

বাংলাদেশের শুল্ক কমায় ইন্ডিয়ার পোশাক বাজারের শেয়ারে দরপতন

উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৫০

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে আমেরিকা। অপরদিকে ইন্ডিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। যা আজ থেকে কার্যকর হয়েছে। এরপরই শুক্রবার (১ আগস্ট) ইন্ডিয়ার পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে।

গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

বাংলাদেশ আমেরিকা বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই এ বাজারটি ধরার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ইন্ডিয়ার বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র।

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ইন্ডিয়ার কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading