এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল
উত্তরদক্ষিণ। রবিবার (১০ আগস্ট) ২০২৫, আপডেট ১৭:৪০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬৮ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন, যাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৮৩ জন, যার মধ্যে ১৪ হাজার ২০৩ জন পুরুষ ও নয় হাজার ৯৮০ জন নারী।
ইউডি/এআর

