ইসির নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ আগস্ট, ২০২৫, আপডেট ২৩:৫৫
নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রবিবার (১০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান সারজিস আলম।
এদিকে এনসিপির ফেসবুক পেজে দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
তিনি আরও জানান, সারাদেশের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচী বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেয়ার আহ্বান রইলো।
ইউডি/কেএস

