জয় বাংলা স্লোগান দিয়ে শিবচরে বিএনপির ওপর হামলা

জয় বাংলা স্লোগান দিয়ে শিবচরে বিএনপির ওপর হামলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫, আপডেট ০০:১৫

মাদারীপুরের শিবচরে দলের সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণকালে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনায় আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জয় বাংলার স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায় বলে দাবি আহতদের।

আহতদের বেশির ভাগই পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে সংশ্লিষ্টরা বলেন।

উপজেলার চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে হামলার এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা বলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির লিফলেট বিতরণ নিয়ে হামলার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা বলেন, সন্ধ্যার দিকে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থক-অনুসারী নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করতে বের হন। তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকানের কাছে পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকটি হলে লিফলেট বিতরণকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এসময় আহত হন অন্তত ২০ জন। অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত একাধিক ব্যক্তির দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়।

“আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।”

যাদের বিরুদ্ধ হামলার অভিযোগ উঠেছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি ল ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading