এক পরিবারের ৮ সদস্যসহ ১৪ জনকে ফেরত পাঠাল বিএসএফ

এক পরিবারের ৮ সদস্যসহ ১৪ জনকে ফেরত পাঠাল বিএসএফ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১১:২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১৪জন বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ইন্ডিয়া সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৮ সদস্য রয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ইন্ডিয়ার কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ইন্ডিয়ার হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, “তাদের আটকের পর হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading