সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ধ্বংস ১৩২১ কোটি টাকার মাদক

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ধ্বংস ১৩২১ কোটি টাকার মাদক

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৬:২০

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক পাচার অব্যাহত থাকলেও তা রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দের পর বুধবার (১৩ আগস্ট) দুপুরে কক্সবাজারে আনুমানিক ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাহিনীটি।

বিজিবি জানায়, কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে: ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশি মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১,৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট ও ৪ কেজি আফিম।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছে। মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও আহ্বান জানান, মাদকপাচারকারী ও চোরাকারবারিদের কেউ যাতে কোনো ধরনের সহযোগিতা না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এবং বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading