দেশের পথে প্রধান উপদেষ্টা

দেশের পথে প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:২০

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে গত ১১ আগস্ট রাতে মালয়েশিয়া পৌঁছান প্রধান উপদেষ্টা। পরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর ৫টি সমঝোতা স্মারক সই এবং ৩টি নোট বিনিময় হয়। এছাড়া প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা ডিগ্রি তুলে দেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর।

তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মন্ত্রী, শীর্ষস্থানীয় শিল্পপতিসহ বিভিন্ন ব্যবায়িক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading