ইন্ডিয়ায় খেলতে আসতে পারেন রোনালদো

ইন্ডিয়ায় খেলতে আসতে পারেন রোনালদো

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ০৮:৪০

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর পড়েছে গ্রুপ ‘ডি’তে। তুলনামূলক সহজ এই গ্রুপে রয়েছে ইন্ডিয়ার ক্লাব এফসি গোয়া। ফলে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পর্তুগিজ তারকা প্রথমবার ইন্ডিয়ায় আসতে পারেন।

এএফসির এই টুর্নামেন্টের গ্রুপপর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হয়। এফসি গোয়া যেমন আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ইন্ডিয়ায় খেলতে আসতে হবে। তবে সেই দলে রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত নয়। সিআরসেভেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২ এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাকে বাধ্যও করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্য হলে রোনালদোর ইন্ডিয়ায় খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার ওপর।

তবে ইন্ডিয়ায় পর্তুগিজ অধিনায়কের খেলার সম্ভাবনা থাকছেই। রোনালদো না এলেও, আল নাসরের হয়ে খেলতে ইন্ডিয়ার মাটিতে দেখা যেতে পারে সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্টিনেজের মতো তারকা ফুটবলারদের। গ্রুপ ‘ডি’তে আল নাসর ও এফসি গোয়ার অপর সঙ্গীরা হচ্ছে ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল।

৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে রাউন্ড অব সিক্সটিন, ৩ মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল, ৭ এপ্রিল থেকে সেমিফাইনাল ও ১৬ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading