কুড়িগ্রামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:০৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ভবন মালিক স্বপন প্রধান সাব-রেজিস্ট্রার ছিলেন। তার বাড়ি উপজেলা শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানান, কয়েকবছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝেমধ্যে বসতেন তিনি। সেই গোলঘরের পাশে কচুরিপানার নিচে তার মরদেহ রাখা হয়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।’কুড়িগ্রামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ভবন মালিক স্বপন প্রধান সাব-রেজিস্ট্রার ছিলেন। তার বাড়ি উপজেলা শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানান, কয়েকবছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান।

ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝেমধ্যে বসতেন তিনি। সেই গোলঘরের পাশে কচুরিপানার নিচে তার মরদেহ রাখা হয়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading