রাজধানীতে পানির ট্যাংক থেকে একসঙ্গে ৩ মরদেহ উদ্ধার

রাজধানীতে পানির ট্যাংক থেকে একসঙ্গে ৩ মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:১৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক প্রবেশ করার পর আর বের হচ্ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন জীবিত অবস্থায় আছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, মৃত শ্রমিকরা ভবনের নির্মাণকাজে যুক্ত ছিলেন। বাঁশ ও খুঁটি খোলার কাজে তারা পানির ট্যাংকে নামেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ঘটনাস্থলে মারা যান। একজন গুরুতর আহত হন।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading