সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে: গোলাম পরওয়ার

সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে: গোলাম পরওয়ার

উত্তরদক্ষিণ। রবিবার (১৭ আগস্ট) ২০২৫, আপডেট ২০:০০

জুলাই সনদের আইনিভিত্তি না নিয়ে নির্বাচন হলে, আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৭ আগস্ট) দলটির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় ঐক্য তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি না নিয়ে নির্বাচন হলে, আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের আইনি ভিত্তির ওপর গুরুত্বরোপ করে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছে, আলোচনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নির্বাচিত দলের নেতারা এসে তা বাস্তবায়ন করেননি।

নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধানের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আমরা দ্বিতীয়পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তা বেশিরভাগই সংবিধানের সঙ্গে জড়িত। যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তার সব বাস্তবায়ন হলে, বর্তমান সংবিধানের তেমন কোনো অস্তিত্ব থাকবে না।

এ সময় জুলাই সনদের আইনিভিত্তি, মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে জানিয়ে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এমনকি এপ্রিলে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই। কিন্তু ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন হয়নি। যে আলোচনা হয়েছে, তা নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading