পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কমিশন করা হবে: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ২০২৫, আপডেট ২২:১০

পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য বাড়াতে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন৷ তিনি বলেন, পাকিস্তান থেকে প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে এ কমিশন করা হবে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বেশকিছু সমঝোতা সই হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা উভয় পক্ষ খুব খোলামেলা আলোচনা করেছি৷ আমরা দু’দেশের বাণিজ্য বাড়াতে একমত হয়েছি৷ খাদ্য ও কৃষি উন্নয়নে আমরা কাজ করতে চাই৷ কিছু কিছু মধ্যবর্তী পণ্য যৌথভাবে উৎপাদনে যেতে পারলে উভয় দেশ উপকৃত হবে। খাদ্য ও কৃষি পণ্যে জোড় দেওয়া হয়েছে। আমাদের ফল আমদানি ও রপ্তানি নিয়ে কথা হয়েছে৷ আমরা আনারস রপ্তানির কথা বলেছি৷ স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সাহায্য চেয়েছি৷ তারা সব বিষয় আমাদের সঙ্গে একমত হয়েছে।

তিনি বলেন, অ্যান্টি ডাম্পিং বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে পাকিস্তান হাইড্রোজেন পারঅক্সাইড আমদানির ওপর অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করেছিল, আমরা সেটা সরিয়ে নিতে অনুরোধ করেছি। তারা এটা রাখবে আশা করি৷ আমরা পাকিস্তান বাজারে ডিউটি ফ্রি ১ কোটি কেজি চা রপ্তানির কথা জানিয়েছি৷ পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও তিন দিন থাকবেন, এটা নিয়ে আরও আলোচনা হবে৷ পাকিস্তানের সঙ্গে আমাদের বেশকিছু সমঝোতা সই হবে৷

শেখ বশিরউদ্দীন বলেন, আমরা দু’দেশের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন করতে চাই৷ কারণ দু’দেশে ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে৷

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading