নিজের ‘কাছের মানুষ’কে ইন্ডিয়ার রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ইন্ডিয়ার রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। শনিবার , ২৩ আগস্ট, ২০২৫, আপডেট ১২:৫০

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ার সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের অন্যতম ঘনিষ্ঠজন সার্জিও গোর-কে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “সার্জিও আমার খুবই ভালো বন্ধু। বহু বছর ধরে তিনি আমার পাশে আছেন। আমার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি আমার পক্ষে কাজ করেছেন, আমার সর্বাধিক বিক্রিত বইগুলো তিনি প্রকাশ করেছেন এবং সফলভাবে রিপাবলিকান পার্টির বৃহত্তম রাজনৈতিক অ্যাকশন কমিটির নেতৃত্ব দিয়েছেন। আমি তাকে ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করছি।”

গোর বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল কর্মী বিভাগের পরিচালকের পাশাপাশি ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্বের আছেন সার্জিও গোর। তাকে ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কারণ হিসেবে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “ ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সেদেশে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এমন কাউকে আমার মনোনীত করা প্রয়োজন, যার ওপর আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরোপুরি নির্ভর করতে পারি। আমার সেই এজেন্ডা হলো—‘আমেরিকাকে ফের মহান করে তুলুন’।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এই পোস্ট শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন গোর। পাশাপাশি তিনি বলেছেন, “( ইন্ডিয়া) আমেরিকাকে নতুনভাবে উপস্থাপন করার জন্য প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প আমাকে মনোনীত করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি সম্মান।

ইন্ডিয়ার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত মে মাসে যে সংঘাত শুরু হয়েছিল ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে, তা থামাতে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প এবং তিনি সফলও হয়েছিলেন। পাকিস্তান এজন্য ট্রাম্পের ব্যাপক প্রশংসা করলেও ইন্ডিয়া এ ইস্যুতে এখনও মার্কিন প্রেসিডেন্টের অবদানকে স্বীকৃতি দেয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে গত জুলাই মাসে ইন্ডিয়ার ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে ইন্ডিয়ার ওপর নির্ধারিত মার্কিন রপ্তানি শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে। গত ২৭ আগস্ট এই শুল্ক কার্যকর হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকার আর পঞ্চম বৃহত্তম অর্থনীতি ইন্ডিয়ার। আমেরিকা প্রতি বছর বিপুল পরিমানে কৃষি ও ডেইরি পণ্য রপ্তানি করে ইন্ডিয়া। প্রতি বছর দুই দেশের মধ্যে গড়ে ১ হাজার ৯০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।

তবে বলার অপেক্ষা রাখে না যে ট্রাম্পের আরোপিত এই অতি উচ্চমাত্রার শুল্ক
ইন্ডিয়ার অর্থনীতিতে ইতোমধ্যেই বড় আঘাত হেনেছে।

আগামী ২৫ থেকে ২৯ আগস্ট শুল্ক ও অন্যান্য ইস্যু নিয়ে মার্কিন সরকারি প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়ার সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার সূচি; কিন্তু পরে তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠক বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই সার্জিও গোর-কে ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে মনোনীতি করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading