ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা হতে পারে বৃহস্পতিবার

ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা হতে পারে বৃহস্পতিবার

উত্তরদক্ষিণ। বুধবার (২৭ আগস্ট) ২০২৫, আপডেট ১৯:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা ঘোষণা হতে পারে বৃহস্পতিবার।

বুধবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।”

সংসদীয় আসনের সীমানা নিয়ে টানা চার দিন শুনানি পর সংবাদ সম্মেলনে আসেন ইসি সচিব।

‘ইসির রোডম্যাপ কবে ঘোষণা হবে’, সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, “আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।”

এদিন দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের বৈঠকেরও কথা রয়েছে। সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য দিয়েছেন।

আওয়ামী লীগ সরকার পতনের বছরপূর্তিতে গত ৫ অগাস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

পরদিন নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷ আর তফসিল হবে তার দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading