আন্দোলনকারীরা প্রস্তাব দিলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত: জনপ্রশাসন সচিব

আন্দোলনকারীরা প্রস্তাব দিলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত: জনপ্রশাসন সচিব

উত্তরদক্ষিণ। বুধবার (২৭ আগস্ট) ২০২৫, আপডেট ২০:৩৫

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যা সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সচিব বলেন, আন্দোলনকারীরা যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন, এগুলো নিয়ে তারা অনেক রিসার্চ করেছেন, তাদের কাছে আইন-কানুন আছে, এগুলো যদি অ্যাটাচ করে দেন, আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারবো। আমাদের কাছে কোনও আবেদন আসেনি, আমরা বিষয়টি শুনেছি।

উল্লেখ্য, তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারা দেশের প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন তারা। ইতোমধ্যে আন্দোলনরতরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

সচিব জানান, প্রকৌশল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব পাঠালে আন্তমন্ত্রণালয় বা সচিব কমিটির সভার মাধ্যমে অল্প সময়ের মধ্যে সেগুলো পূরণের ব্যবস্থা করা হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা যেমন দাবি করছেন, অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলরাও আন্দোলনে নেমে গেছে—এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, ‘দুটিই তো সরকারের। বেসরকারি নিয়ে তো কোনও সমস্যা নেই। সরকারের সুবিধা যারা বেশি খায়, সমস্যা তারাই বেশি সৃষ্টি করে। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত। তাদের প্রস্তাব এলে আমরা সবাইকে ডাকবো।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading