ইন্ডিয়া কোনো পুশব্যাক করেনি: বিএসএফ ডিজি

ইন্ডিয়া কোনো পুশব্যাক করেনি: বিএসএফ ডিজি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৪০

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে আসছেন, তারা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছেন বিএসএফর মহাপরিচালক (ডিজি) দালজিৎ সিং চৌধুরী। এ নিয়ে ইন্ডিয়া কোনো পুশব্যাক করেনি বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা দাবি করেন তিনি।

সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন ও হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ ডিজি বলেন, ইন্ডিয়া কোনো পুশব্যাক করেনি। যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন। আর লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনও গুলি করে না।

এদিকে যৌথ ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে আমরা বিএসফের কাছে প্রশ্ন তুলেছি- একজন শিশু কীভাবে তাদের থ্রেট হয়?

বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, গত ১৫ বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ। কিন্তু চলতি বছর কিছু ঘটনার জন্য সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার। যদিও তারা দাবি করেছে- আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। বৈঠকে যদি কেউ ভুল করেও ইন্ডিয়ান সীমানায় প্রবেশ করে তবে তাকে বিজিবির কাছে সোপর্দ করার জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading