আগস্টে রেমিট্যান্স এল ২৫ হাজার ৪৬১ কোটি টাকা

আগস্টে রেমিট্যান্স এল ২৫ হাজার ৪৬১ কোটি টাকা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ০৯:২০

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ জানা গেছে।

আগের বছরের আগস্টের প্রথম ২৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১ কোটি ৬০ লাখ ডলার বা পাঁচ দশমিক ৯০ শতাংশ। অপরদিক চলতি বছরের ১ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৪৫৬ কোটি ৫০ হাজার ডলার। আগের বছরের ১ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৩৮৮ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৬৮ কোটি ডলার বা ১৭ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading