বারবার আচরণবিধি লঙ্ঘনে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন হচ্ছে: আবিদুল ইসলাম

বারবার আচরণবিধি লঙ্ঘনে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন হচ্ছে: আবিদুল ইসলাম

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এ নিয়ে তাদের প্রার্থীরা এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের আইন ও অভিযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

রবিবার (৩১ আগস্ট) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ জানানোর পর সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থিত প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

আবিদুল অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে ভর্তি হয়ে আসা শিক্ষার্থীদের সংবর্ধনার নামে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি, জিএস, এজিএস প্রার্থীসহ অন্য সদস্যরা খাবার ও উপঢৌকন দিয়ে ভোট চাইছেন।

ঢাবির ফেসবুক গ্রুপ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১ ও শিক্ষার্থী সংসদ ২’ গ্রুপকে কেন্দ্র করে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। আজ আবারও জানালাম যে এই গ্রুপগুলো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন করছে। অথচ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এছাড়া ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত টানা ছয় দিনের ছুটি (শুক্র ও শনিবারের সরকারি ছুটিসহ) অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দানে নিরুৎসাহিত করার শামিল বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবির প্যানেলের এক প্রার্থী ক্লাসরুমে গিয়ে ভোট চেয়েছেন। তার দাবি, ‘এভাবে বারবার আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading