সিইসির সঙ্গে বৈঠকে জ্যাকবসন

সিইসির সঙ্গে বৈঠকে জ্যাকবসন

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫০

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে রবিবার (৩১ আগস্ট) সিইসির দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কর্মকর্তারা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading