শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ

শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:০০

সাতক্ষীরার শ্যামনগরে অপদ্রব্য পুশের সময় তিন মণ চিংড়ি জব্দের পর তা পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আটুলিয়ার মহেন্দ্রসিল এলাকা থেকে এসব চিংড়ি জব্দ করা হয়।

এ সময় অপদ্রব্য পুশের সঙ্গে জড়িত মো. ইছহাক আলীকে আটক করা হয়। জব্দ করা হয় ইনজেকশনের সিরিঞ্জ ও জেলি। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান আটক ব্যক্তিকে জরিমানা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সার্জেন্ট মো. আল মামুন জানান, দীর্ঘদিন ধরে ইছাহাক আলী স্থানীয় নারী শ্রমিকদের কাজে লাগিয়ে চিংড়িতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করে আসছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার তিনি ইছাহাক আলীকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে জানানোর পর ঘটনাস্থলে পৌঁছে তাকে জরিমানা করেন। এ সময় জব্দকৃত চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading