পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ড. ইউনূস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২৩:৩০

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এই পত্রে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই পত্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading