ছাদ থেকে পড়ে মারা গেছেন গায়ক-অভিনেতা

ছাদ থেকে পড়ে মারা গেছেন গায়ক-অভিনেতা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫০

ছাদ থেকে পড়ে মারা গেছেন চীনের জনপ্রিয় গায়ক-অভিনেতা ইউ মেংলং। মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ এ সুপারস্টার। জানা যায় ১১ সেপ্টেম্বর বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা।

ইউ মেংলংয়ের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় পুলিশ তদন্তে অপরাধমূলক কোনও কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।

বিবৃতিতে বলা হয়, অসহনীয় বেদনা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। পুলিশ কোনও অপরাধের প্রমাণ পায়নি। আমরা চাই তিনি শান্তিতে থাকুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।

এর আগে এক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় ইউ মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করে পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন।

সেখানে উল্লেখ ছিল, ৯ সেপ্টেম্বর ইউ মেংলং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাড়িতে খেতে গিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর ভোররাতে তিনি শোবার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা লাগান। সকাল ছয়টার দিকে বন্ধুরা বাড়ি ছাড়ার সময় তাকে দেখতে না পেয়ে নিচে খুঁজতে গেলে দেখেন দেহটি পড়ে আছে। এক প্রতিবেশী কুকুর হাঁটাতে বের হয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন ও পুলিশে খবর দেন।

ইউ মেংলং ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু গান প্রকাশ করেছিলেন।

সূত্র: গ্লোবাল টাইমস

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading