পশ্চিমবঙ্গের হাকিমপুরে আটক ১০ বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

পশ্চিমবঙ্গের হাকিমপুরে আটক ১০ বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:২৫

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, মোঃ মাহফুজ গাজী (২৯), শ্যামনগর, সাতক্ষীরা; কদবানু বেগম (৪৬) ও ইসরাফিল হুসাইন (১৬), লংগদু, রাঙ্গামাটি; রিতা বৈদ্য (২৭) ও রাজ বিশ্বাস (১২), চিতলমারী, বাগেরহাট; মোঃ আলী আশিক স্বাধীন (২৫), টঙ্গী, গাজীপুর; সোলান কান্তি দেব (৪৫), লক্ষী দেব (৮) ও হারী প্রেম (৬), আনোয়ারা, চট্টগ্রাম; এবং বেবী রানী পাল (৩৪), চন্দনাইশ, চট্টগ্রাম।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ইন্ডিয়ার উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading