বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:২৫

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, কায়রোর একিউআই স্কোর ১৬৩। যা ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরে স্কোর ১৫৭ এবং তৃতীয় অবস্থানে থাকা কঙ্গোর কিনশাসায় স্কোর ১৫১। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সাংহাই ও ভারতের দিল্লি।

অপরদিকে, ঢাকার অবস্থান ৩২তম, স্কোর মাত্র ৬২। যা ‘মাঝারি’ বা তুলনামূলক ভালো’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading