বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক আহত, মা-মেয়ের নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক আহত, মা-মেয়ের নিহত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১০:৫৫

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তার মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতন মিয়ার স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনুন নাহার আশা তার মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আদমদীঘি যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

ওসি নিতাই চন্দ্র সরকার আরও বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading