মির্জাগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সাথে নির্বাহী অফিসারের শুভেচ্ছা ও মত বিনিময়

মির্জাগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সাথে নির্বাহী অফিসারের শুভেচ্ছা ও মত বিনিময়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:২০

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৫ ই সেপ্টেম্বর ) সন্ধ্যার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয় গিয়ে ক্লাবের সদস্যরা এ সাক্ষাৎ করেন। এসময় ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নবগঠিত কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট মুজিবুর রহমান ও সদস্য সচিব আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জিয়াউর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন , নবগঠিত মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রথম আলো মির্জাগঞ্জ প্রতিনিধি, সহ: অধ্যাপক জাকির হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাদ্দাম হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি শামসুল হক, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি বদরুদ্দোজা জনি, দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, ফেরদৌস হাসান সৌরভ, এশিয়ান টিভির প্রতিনিধি, ফিরোজ আলম, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি,রায়হান উদ্দিন রুবেল, দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকা প্রতিনিধি, মোঃ মেহেদী হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আরিফ বাবু। উল্লেখ্য, গত ২৯- ৭ -২০২৫ তারিখে মির্জাগঞ্জ প্রেস ক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading