ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা

ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৯:২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কো‌টি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, চাকুরিচ্যুত প্রাক্তন উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইফসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমি‌টে‌ডের ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খাননহ ৬ জন‌কে আস‌মি ক‌রে মামলার অনু‌মোদন দি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদ‌কের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য জানান।

তি‌নি ব‌লেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট বড় অং‌কের টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য আসা‌মিরা হ‌লেন বেস্টওয়ানের মা‌লিক মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্স এর স্বত্বাধিকারী গাফ্ফার ইলাহী, জি-টেক স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

দুদক জানায়, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জমি বা ইমারতের বৎসর ভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে এলইডি সাইন বরাদ্দে (প্রতি বর্গফুট) ২০ হাজার টাকা হারে রেট নির্ধারিত থাকার পরও অত্যন্ত সুকৌশলে এলইডি সাইন এর জন্য নির্ধারিত ২০ হাজার টাকা বর্গফুট এর বদলে মাত্র ৮০০ টাকা বর্গফুট হারে বরাদ্দ প্রদানের সুপারিশ করে অভিযোগ সংশিষ্ট ব্যক্তিবর্গের এরূপ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কো‌টি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে মামলার অনু‌মোদন দেওয়া হ‌য়ে‌ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading