যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা কখনও ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা কখনও ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:০০

যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
 
জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই ত্যাগ বৃথা যাবে বলেও জানিয়েছেন তিনি।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার আসলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ( প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেন, পরিচালক (পিএন্ডডি) ও যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী প্রমুখ।
  
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বীর যোদ্ধা ও শহীদ হওয়া বীরদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতিটিতে জায়গা পেয়েছে জুলাই আন্দোলনের যোদ্ধা রিকশাচালক মোহাম্মদ সুজন, আন্দোলনে নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাঈদ ও নিহত শহীদ গোলাম নাফিজ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading