শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৮:৪৫

সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন। দায়িত্ব পাওয়ার পর আজ থেকে মন্ত্রণালয়ে যোগদান করেছেন তিনি।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে তিনি বলেন, নতুন মহাপরিচালক আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একটু পর আমাদের এখানে আসবেন।

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিবও। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান।

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ওই বছরেরই ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠনের লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেন নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল।
 
দুই বছরের জন্য দায়িত্ব নিলেও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন অধ্যাপক সৈয়দ জামিল।
 
মহাপরিচালক পদ শূন্য থাকায় চলতি বছর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
 
এরপর গত ১৪ সেপ্টেম্বর অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। এর এক সপ্তাহের মাথায় ওই পদে দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

ইউডি/এআর 

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading